1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

সৈয়দপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি রতন, সম্পাদক জিকরুল

  • প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮২ বার পঠিত
Press-Club-nirbachon-9363

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃঃ


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় চার বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৈয়দপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ জুন) বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাব ভবনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ৩১ জন সদস্যের মধ্যে ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ১১ টি পদের বিপরীতে আটটি পদে ভোট নেওয়া হয়। বাকি তিনটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই তিন পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দীর্ঘ কয়েক বছর পরে অনুষ্ঠিত উৎসবমূখর এ নির্বাচনে আলোচিত ছিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদটি। এতে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সভাপতি পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু বিন আজাদ রতন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাকির হোসেন বাদল পেয়েছেন ১৪ ভোট। ১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জিকরুল হক। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী এম এ করিম মিস্টার পেয়েছেন ১১ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আনোয়ার হোসেন। এ পদে তিনি ভোট পেয়েছেন ২০ টি। তাঁর প্রতিদ্বন্দ্বী ওবায়দুল ইসলাম পেয়েছেন মাত্র ৯ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হীরা শর্মা। তাঁর প্রতিদ্বন্দ্বী এম ওমর ফারুক পেয়েছেন ৯ ভোট।

এছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন কাজী জাহিদ (প্রাপ্তভোট-২২) ,মকসুদ আলম (প্রাপ্তভোট-১৯), সাদেকুল ইসলাম ( প্রাপ্তভোট-১৮) ও নজরুল ইসলাম (প্রাপ্তভোট-১৫)। নজরুল ইসলাম।

অপরদিকে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তারা হলেন- সহ সভাপতি পদে নজির হোসেন নজু, অর্থ সম্পাদক পদে গোপাল চন্দ্র রায় ও দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান মিলন।

দীর্ঘ কয়েক বছর পর ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় ভোটারদের মাঝে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আগামি ২ বছরের জন্য প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচন করলো ভোটাররা।

নির্বাচনে রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।

সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের প্রদর্শক আব্দুল আজিজ।

এদিকে সৈয়দপুর প্রেস ক্লাবের নির্বাচনে পর্যবেক্ষণ করেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান,বাংলাদেশ প্রিন্ট এ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক এস এ প্রিন্সসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর