1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশুর চিকিৎসায় সাহায্য কামনা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত
child-paikgacha-22.9.23

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::


খুলনার পাইকগাছায় একই সাথে জন্ম নেওয়া তিন যমজ কন্যা শিশুর সকলেই নিউমনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে জন্ম থেকে নিউমনিয়ায় আক্রান্ত শিশুদের ভরণপোষণ ও চিকিৎসাভার বহনে কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের পিতা চা বিক্রেতা রবিউল ইসলামের পক্ষে।

গত ২৮ জুলাই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার গদাইপুরের রবিউল ইসলামের স্ত্রী বিউটি খাতুনের গর্ভে জন্ম হয় যমজ তিন ফুঁটফুঁটে কন্যা শিশুর। যাদের নাম রাখা হয়, রোজা মনি, ফাতেমা ও আয়শা খাতুন।

হতদরিদ্র রবিউল ইসলাম পেশায় একজন চা বিক্রেতা। এমনিতেই অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তার উপর সদ্য ভূমিষ্ট নিউমোনিয়ায় আক্রান্ত তিনটি শিশুর চিকিসা করাতে নি:স্ব হয়ে পড়েছেন তিনি। এমন অবস্থায় সন্তানদের চিকিৎসা অব্যাহত রাখতে নিরুপায় পিতা এবার সবার কাছে সহযোগিতা চেয়েছেন।

সহায়-সম্পত্তি বলতে কিছু নেই তার। স্ত্রী-সন্তানরা হাসপাতালে চিকিৎসাধীন তাই তাদের দেখশোনা করতে দোকানটিও বন্ধ। এমন অবস্থায় সন্তানদের বাঁচাতে প্রয়োজন উন্নত চিকিৎসার। যার জন্য প্রয়োজন অনেক টাকার। যা কারো সহযোগিতা ছাড়া যোগাড় করা কোন অবস্থাতেই সম্ভব না।

রবিউল ইসলাম জানান, অত্যন্ত নিরুপায় হয়েই তিনি সবার কাছে সাহায্য কমনা করেছে। সন্তানদের চিকিৎসায় সাহায্য করা যেতে পারে তার ব্যবহৃত ব্যক্তিগত বিকাশ ০১৮২৩-২৮৭৭৬৭ নম্বরে।

 

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর