1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

পাইকগাছায় শহীদ করুণাময়ী দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত
korunamooee-3680

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা::


খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির হরিণখোলায় লবণ পানির চিংড়ী চাষ বিরোধী নারীনেত্রী শহীদ করুণাময়ীর ৩৩ তম মৃত্যু বার্ষিকী (করুণাময়ী দিবস) পালিত হয়েছে।

‘বাঁচতে হলে লড়াই কর, চিংড়ি চাষ বন্ধ কর’ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে শহীদ করুনাময়ী স্মৃতিবেদী প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

ভূমিহীন নারী নেত্রী উর্মিলা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা শেখ শহীদুল ইসলাম, সুবোধ রায়, রাহেলা বেগম, মোস্তফা সরদার, অপর্না ভট্টাচার্য, নিলুফা বেগম, মোস্তাইন গাজী, আবু সাঈদ গাজী, আশুতোষ মণ্ডল, শ্যামল মণ্ডল, বিষ্ণুপদ মণ্ডল নিজেরা করির পক্ষে স্বপন কুমার দাস।

সমাবেশে বক্তারা হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন দাবি করে কৃষি জমিতে লবণ পানির চিংড়ি চাষ বন্ধ ও কৃষি জমি সুরক্ষায় নারীর উপর সকল প্রকার সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি দাবী জানান।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ করুণাময়ীসহ পরবর্তীতে আন্দোলনকারীদের স্মৃতি স্তম্ভে পুষ্প্যমাল্য অর্পন করা হয়।শহীদ করুণাময়ীসহ সকল মৃত আন্দোলনকারীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি গণনাটক ‘নয়া শকুন’ মঞ্চস্থ করা হয়।

প্রসঙ্গত, ১৯৯০ সালে চিংড়ি ঘের বিরোধী আন্দোলনে তৎকালীণ চিংড়ি ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাসসহ সন্ত্রাসীদের গুলিতে করুনাময়ী নিহত হন। এর প্রেক্ষিতে ২২নং পোল্ডার এখন লোনাপানি মুক্ত ও সেখানে চিংড়িচাষ বন্ধ। চারিদিকে শুধু সবুজের সহারোহ। আয়োজনে ছিলেন করুণাময়ী উদযাপন পরিষদ, ভূমিহীন সংগঠন ও নিজেরা করি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর