1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত
soyedpur-9523

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুর সরকারি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চের অনুষ্ঠানে জয় বাংলা না বলায় সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আতিয়ার রহমানকে তার পদ থেকে অপসারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে লিখিত অভিযোগ দিয়েেছে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ।

সংবিধান পরিপন্থি কাজ করে তাঁকে অপসারণের দাবিসহ কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বরাবরে ওই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সৈয়দপুর প্রেস ক্লাবে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ এবং মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তারা ওইসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সৈয়দপুর সরকারি কলেজে ৭ই মার্চের অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষ ড. মো. আতিয়ার রহমানকে জামায়াতপন্থি আখ্যায়িত করে নেতৃবৃন্দ বলেন, সেদিনের এ ঘটনায় কলেজে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। করা হয় মিছিল সমাবেশও। ফলে কলেজের শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়ে। এ অবস্থায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলার প্রতিবাদ করলে সৈয়দপুর কলেজের সহকারি অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার যুগ্ম সম্পাদক কামাল আহমেদকে কারণ দর্শাও নোটিশ দেন অধ্যক্ষ ড. মো. আতিয়ার রহমান।

এরই প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে ওঠে কলেজের পরিবেশ। পরে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে সভা করে অধ্যক্ষ ড. মো. আতিয়ার রহমানকে অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি দরখাস্ত দেয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয় অধ্যক্ষ ও তার অনুসারি কয়েকজন শিক্ষককে নিয়ে কলেজের পরিবেশ অশান্তিতে পরিণত করছেন।

এতে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামীলীগের সিনিয়র নেতা সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মুজিবুল হক প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহজাহান সরকার বাবুল, অধ্যাপক শামসুল আলম, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ম. আ. শামীম, যুগ্ম সম্পাদক অধ্যাপক কামাল আহমেদ প্রমুখ।

এবিষয়ে জানতে সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আতিয়ার রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য জানা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ সুত্র জানায়, তিনি অন্যান্য গণমাধ্যমকর্মীদের বলেছেন, ৭ই মার্চে তিনি অফিসিয়াল কাজে সৈয়দপুরের বাইরে ছিলেন। তাই ওইদিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলা প্রসঙ্গে তাঁকে অহেতুক জড়ানো হচ্ছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর