1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

শার্শায় উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রেস ব্রিফিং

  • প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭১ বার পঠিত
Sharsha-9287

আব্দুল মান্নান, (শার্শা) যশোর::


যশোরের শার্শা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচন অবাধ শুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচনের লক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার নয়ন কুমার রাজ বংশি।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার বলেন ২১মে উপজেলা নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ১১টি ইউনিয়নের ১০২টি ভোট কেন্দ্র, মোট বুথ ৮১৪টি, মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ১ শত ১১ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫০ হাজার ১ শত ৯৯ ও মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ৯ শত ১০ জন।

ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০২জন প্রিজাইডিং অফিসার, ৮১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও মোট পোলিং অফিসার ১ হাজার ৬ শত ২৮ জন। তিনি ২১ মে প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে আসে সেজন্য সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহব্বান জানান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট নুসরাত ইয়াসমিন, শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত এক বক্তব্যে বলেন কোন পেশি শক্তি নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে পারবে না। অবাধ নিরপেক্ষ, সুষ্ঠ নির্বাচন ও গ্রহন মূলক নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাষনিক ভাবে যা যা ব্যবস্থা গ্রহন করা হয়েছে তা খুবই যথেষ্ট। কোন ভোটারকে হুমকি, কেন্দ্রে আসতে না দেওয়ার কোন অভিযোগ পেলে ষ্টাইকিন ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। জনগনকে স্বচেতন করার জন্য সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে আজ রবিবার ও সোমবার মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর