1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

কয়রার দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৬ বার পঠিত
koyra-9412

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ


দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১১ জুন) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে দেশের কন্ঠ কয়রা উপজেলা প্রতিনিধি এই অনুষ্ঠানের আয়োজন করে।

দৈনিক দেশের কন্ঠ পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামান।

বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম ও কয়র উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আঃ খালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান দিদার, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, শরিফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, মোঃ কামাল হোসেন, শহিদুল্যাহ শাহিন, গীরেন্দ্রনাথ মন্ডল, শেখ কওছার আলম, জিয়াউর রহমান ঝন্টু, মজিবার রহমান, আবুল বাশার, এ্যাডঃ আবু বকর ছিদ্দিকী, আজিজুল ইসলাম, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে কেককাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে। বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর