1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

খুলনায় সাংবাদিকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৫৭ বার পঠিত

মোঃ আক্তারুজ্জামান লিটন, খুলনা ব্যুরো::


খুলনায় দুই দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ করেন দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ উল হক। সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ শেষে ৪০ জন সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

শনিবার (২৯ জুন) দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়ে বিকেল ৪ টায় দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। সি ডাব্লিউ এফ এলায়েন্স (সিডাব্লুএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ) এর সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রী প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিন, এর সহযোগিতায় দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের প্রশিক্ষণে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত সংবাদ সংগ্রহে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও অনুসন্ধানী সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন , গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত রিপোর্টিং ও প্রাথমিক চিকিৎসার উপরে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মোহাম্মদ নুরুজ্জামান।

দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ দেন নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ,বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি। পরে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

খুলনার জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ৪০ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকে তাদের মতামত প্রকাশ করেন। আগামীকাল রবিবার সকাল দশটায় মিডিয়া প্রোট্রেট কমিটির প্রোগ্রাম অনুষ্ঠিত হবে দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে। উক্ত অনুষ্ঠানে মিডিয়া প্রোটেক্ট কমিটির ৯০ জন সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর