1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

ইসরায়েলি হামলায় গাজায় আলজাজিরার দুই সাংবাদিক নিহত

  • প্রকাশিত : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫৬ বার পঠিত
aljazeera-nws-journalist-9670

দীপ্ত নিউজ ডেস্ক::


দখলদার ইসরায়েলর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দুই সাংবাদিক। আজ বুধবার (৩১ জুলাই) গাজার আল শাতি ক্যাম্পে এই নৃসংস ঘটে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমে বলা হয়েছে, তারা আলজাজিরা অ্যারাবিকের হয়ে কাজ করতেন। নিহত দুই সাংবাদিক হলেন প্রতিবেদক ইসমাইল আলঘোল এবং ক্যামেরাম্যান রামি আল রিফি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ সকালে নিহত হওয়া হামাস প্রধান ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়িতে গিয়েছিলেন তারা। সেখানে হানিয়ার বিধ্বস্ত বাড়ির পাশ থেকে খবর প্রকাশ করেন। এরপর যখন তারা ফিরে আসছিলেন তখন তাদের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেছে।

আলজাজিরার আরেক সাংবাদিক আনাস আল শরীফ গাজা থেকে জানিয়েছেন, তিনি একটি হাসপাতালে আছেন সেখানে তার দুই সহকর্মীর মরদেহ নিয়ে আসা হয়েছে।

দীর্ঘ ১০ মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। যদিও দখলদার সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর দোষ কখনো স্বীকার করে না।

আলজাজিরা অ্যারাবিকের ম্যানেজার মোহামাদ মোয়াদ বলছেন তাদের ক্রুদের লক্ষ্য করা হয়েছে কারণ তারা “সাহসিতকার সঙ্গে উত্তর গাজার চিত্র তুলে আনছিলেন।”

তিনি আরও বলেছেন, “সাংবাদিক ইসমাইলকে ছাড়া বিশ্ব হয়ত এই গণহত্যার ভয়ংকর চিত্রটি দেখত না। কিন্তু তার কন্ঠকে এখন রুদ্ধ করা হয়েছে। আর এখন বিশ্বের প্রতি কোনো ডাক দেওয়ারও প্রয়োজন নেই। ইসমাইল তার মাতৃভূমি এবং তার জনগণের প্রতি দায়িত্ব পূর্ণ করেছেন। কিন্তু তাদের প্রতি ধিক্কার যারা বেসামরিক মানুষ, সাংবাদিক এবং মানবতাকে রক্ষায় ব্যর্থ হয়েছেন।”

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর