1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা হোক-পাইকগাছা প্রেসক্লাব

  • প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত
khulna-9775

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::


সরকারের পদত্যাগে পরিবর্তিত পরিস্থিতিতে সারা দেশের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি করেছেন খুলনার পাইকগাছা প্রেসক্লাব।

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন এক বিবৃতিতে সারাদেশে নিহত ছাত্র জনতা,সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি পাইকগাছা প্রেসক্লাব এর পক্ষ থেকে সরকারি বেসরকারি স্থাপনা, মানুষের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর,লুটপাট মারপিট ও অগ্নিসংযোগ এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন পেশাজীবী সাংবাদিকরা কোন দলের হতে পারেনা। মিডিয়ার অভ্যন্তরীন পলিসি মেনেই তাদের কাজ করতে হয়। তাই এক্ষেত্রে তাদের হয়রানি কাম্য নয়। দেশের সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে । তারা পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি( মোহনা টিভি) তৃপ্তি রঞ্জন সেন, (খুলনার খবর)আব্দুল আজিজ, ( আমাদের সময়) দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ ও সদস্য (দেশের কন্ঠ) পত্রিকার প্রতিনিধি কৃষ্ণপদ রায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, ক্ষতিসাধন, ভয়-ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান।

একইসঙ্গে তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতি আহ্বান জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর