1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

খুলনায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্সবিহীন ৮টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্বটার ন্ধের নির্দেশ

  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২২৬ বার পঠিত

খুলনা ব্যুরো::

খুলনা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে মহানগরীর লাইসেন্সবিহীন ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে। আজ রবিবার (২৯ মে) এ অভিযান পরিচালিত হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ জানান, রবিবার (২৯ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনাডাঙ্গা এলাকার ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।

এসময় সাউথ সিটি ডায়াগনষ্টিক, ডেল ইউ, পপুলার ডায়াগনষ্টিক, সিটি ম্যাক ডায়গনস্টিক সেন্টর, ম্যাক হেলথ কেয়ার সেন্টার, বয়রা সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার, রেডিয়েন্স ক্লিনিক্যাল আন্ট্রা সাউন্ড, এডি হাসপাতাল এই ৮ টির লাইসেন্স না থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়া যেগুলোর লাইসেন্স নবায়ন করা নেই তাদেরকে ১ মাসের মধ্যে নবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি জানান, তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। লাইসেন্সবিহীন সবগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করার পর জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে সেগুলো সিলগালা করে দেয়া হবে। এ ছাড়া ইতোপূর্বে নগরীর লাইসেন্স বিহীন ৩৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার জন্য চিঠি দিয়ে লিখিত নির্দেশ দেয়া হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর