1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সর্বোচ্চ সংযম দেখাচ্ছে : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ বার পঠিত

মিয়ানমারের সংঘাতের প্রভাব নিজ অঞ্চলে পড়ার পরও বাংলাদেশ সর্বোচ্চ সংযম দেখাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে ব্রিটিশ লেবার পার্টির প্রধান এবং বিরোধীদলীয় নেতা স্যার কেইর স্টারমারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

দুই নেতার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেবার পার্টির নেতাকে রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি কীভাবে বাংলাদেশের ওপর বোঝা হয়ে যাচ্ছে, সে সম্পর্কে জানান। এ সময় তারা বাংলাদেশ সীমান্তের কাছে দেশটির সাম্প্রতিক সশস্ত্র সংঘাতের বিষয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই সংঘাতের প্রভাব বাংলাদেশের অভ্যন্তরে পড়ার পরও সর্বোচ্চ সংযম দেখিয়ে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ সময় রানির প্রয়াণে প্রধানমন্ত্রী আবারও গভীর শোক জানান। স্যার স্টারমার রানির প্রতি শ্রদ্ধা জানানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

লেবার পার্টির প্রধান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক চমৎকার বন্ধনে আবদ্ধ, যা ব্রিটিশ বাংলাদেশিদের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।

বৈঠকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাবেক লেবার প্রধানমন্ত্রী স্যার হ্যারল্ড উইলসনের বৈঠক ও ব্যক্তিগত চমৎকার সম্পর্কের স্মৃতিচারণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লেবার পার্টির বার্তার জন্য তাকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর