1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

খুলনায় ১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১১৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি:


সড়ক-মহাসড়কে তিন চাকার নসিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে খুলনাসহ দেশের ১৮টি রুটে বুধবার ১জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৩১ মে) জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সঙ্গে মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার (১ জুন) সকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এরপর জেলা প্রশাসক তাদেরকে ডেকেছিলেন। সভায় তিনি তাদের সকেল দাবি মেনে নেওয়ায় তারা ধর্মঘট
প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

এর আগে, খুলনাসহ দেশের ১৮টি রুটে বুধবার (১ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাস মালিক-শ্রমিকরা। তারা জানায়,সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য সোমবার (৩০ মে) পর্যন্ত প্রশাসনকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাদের দাবি আদায় না হওয়ায় ১ জুন থেকে খুলনা-ঢাকা, খুলনা-মাওয়া, খুলনা-বাগেরহাট, খুলনা-যশোর, খুলনা-কুষ্টিয়া, খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা, গোপালগঞ্জ, মাদারীপুরসহ ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেয়।

সর্বশেষ মঙ্গলবার খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সঙ্গে মালিক সমিতির এক সভায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ‍সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর