1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত-১১

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ১২৯ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত হয়েছে। বুধবার(১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালী গ্রামের আলী ওসমান।তিনি একটি ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটেটিভ ছিলেন।

অপর জন খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক। তিনি পেশাশ একজন গাছ কাটা শ্রমিক ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করেছে।

ডুমুরিয়া থানার এস আই মো: শফিক জানান,খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয় ও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়েলে বাসের একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

আহতদের মধ্যে ৩ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৮ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো  হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর