1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

ফায়ার ফাইটার শাকিলকে সহকর্মীদের শেষ বিদায়

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৯৩ বার পঠিত

শেখ নাদীর শাহ্:

চোখের লের শেষ বিদায় জানানো হলো ফায়ার ফাইটার খুলনার বটিয়াঘাটার শাকিল তরফদারকে। তার মরদেহ শেষবারের মতো আনা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে।

আজ মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে সহকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা সহকর্মীকে শেষবারের মতো বিদায় জানান। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, কারা অধিদপ্তরের ডিজি এবং বিজিবি ডিজিসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজা শেষে শাকিল তরফদারের মরদেহ খুলনার বটিয়াঘাটা থানার শুখদারা গ্রামের উদ্দেশে নেওয়া হয়।

ফায়ার ফাইটার শাকিল তরফদারের চাচা আবুল কালাম তরফদার বলেন, আমার ভাতিজা পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন। তার অকাল মৃত্যুতে আমাদের ধৈর্য্যরে বাঁধ ভেঙে গেছে। সরকারের কাছে আমাদের আবেদন তার ভাইকে যেন যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয়। আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন।

তিনি জানান, শাকিল ২০২০ সালের ১৯ জানুয়ারি ফায়ার সার্ভিসে যোগ দেন। সর্বশেষ তিনি সীতাকু-ের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর