1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

খুলনায় কলেজ ছাত্রীকে ধর্ষণ, পিবিআই পরিদর্শক কারাগারে

  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১২৮ বার পঠিত

খুলনায় আ‌লো‌চিত ক‌লেজ ছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন বিজ্ঞ আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌ল ১ এর বিচারক মোসাঃ দিলরুবা সুলতানা তা‌কে কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

এর আ‌গে মাসুদ আদাল‌তে জা‌মিন প্রার্থনা কর‌লে তা নামঞ্জুর করেন আদালত।

ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অ‌লোকা নন্দ দাস এ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আদাল‌ত সূত্রে জানা যায়, আসা‌মি মাসুদ ২৬ মে উচ্চ আদালত থে‌কে এ মামলায় ১৪ দি‌নের অন্তবর্তী জা‌মিন লাভ ক‌রেন। আজ বুধবার(০৮ জুন) উচ্চ আদাল‌তের জা‌মি‌ন মেয়াদের শেষ দিন ছিল। সর্বশেষ নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মি‌নের আ‌বেদন কর‌লে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নো হয়েছে।

এর আগে গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ঐদিন দুপুরে কলেজ পড়ুয়া ভিকটিমকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন সাংবাদিকদের ঐ সময় জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার আশ্বাসে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে কেএমপি ‘র উপ-পুলিশ কমিশনার সোনালী সেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এঘটনায় থানায় মামলা হয়। যার নং ১৫ (তাং ১৫-০৫-২২)।

সর্বশেষ ওই মামলায়  নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মি‌নের আ‌বেদন কর‌লে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর