1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীতে বি এনপির গণসমাবেশে মিডিয়া কার্ডে খালেদা-তারেকের ছবিতে সাংবাদিকদের আপত্তি

  • প্রকাশিত : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার খোরশেদ আলম::

রাজশাহী বিভাগীয় গণ সমাবেশের সংবাদ কাভার করতে যাওয়া সাংবাদিকদের জন্য এবার মিডিয়া কার্ড ইস্যু করেছে দলটি। এই মিডিয়া কার্ডে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে। আর এ নিয়ে রীতিমত আপত্তি জানিয়েছেন সাংবাদিকেরা।

সমাবেশের মিডিয়া উপকমিটির আহব্বায়ক তোফাজ্জল হোসেন তপু ও সদস্য সচিব আতিকুর রহমান রুমনের স্বাক্ষর রয়েছে এই কার্ডে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলনকক্ষে বসে এই কার্ড বিতরণ করা হয়। এ নিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমাবেশের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের মধ্যে বিএনপির দেওয়া মিডিয়া কার্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ কারাবন্দী এক আসামির ছবি পরিবেশন করা হয়েছে। এ কারণে মিডিয়া কার্ডটি আরইউজের পক্ষ থেকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুক্রবার রাতে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এই বিবৃতিতে আরও বলেন, ‘আমরা গণমাধ্যম কর্মীরা কেউ সমাবেশস্থলে এই কার্ড গলায় ঝুলিয়ে বা সঙ্গে নিয়ে যাব না। এর পরও সমাবেশে যদি ঢুকতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা সমাবেশ বয়কট করব।’

উল্লেখ্য, বিএনপির এই সমাবেশ কাভার নিয়ে সম্প্রতি মিডিয়া উপকমিটি রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। সেখানেই সাংবাদিকদের আলাদা মিডিয়া কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয় বিএনপি, যাতে স্বেচ্ছাসেবকেরা সাংবাদিকদের চিনতে পারেন এবং সমাবেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। রাজশাহী নগরীর একটি হোটেলে বসে মিডিয়া উপকমিটির পক্ষ থেকে এই কার্ড বিতরণ করা হয়। অনেক সাংবাদিকই এই কার্ড নিতে যাননি। পরে মিডিয়া কার্ডের ছবিগুলো নিয়ে সমালোচনা শুরু করেন সাংবাদিক মহল।

এর পরিপ্রেক্ষিতে মিডিয়া উপকমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দেওয়া মিডিয়া কার্ড ছাড়াই সাংবাদিকেরা দায়িত্ব পালন করতে পারবেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর