1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

গুজবে কান দেবেন না, ব্যাংকে টাকা আছে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ব্যাংকে টাকা নাই বলে মানুষ টাকা তুলে ঘরে নিচ্ছে যাচ্ছে। আমি বলতে চাই, কিছু গুজব ছড়াচ্ছে। এসডিজি সচিব, অর্থ সচিব ও আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমি কথা বলেছি। সকালে আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমাদের কোনো সমস্যা নাই, প্রতি ব্যাংকেই টাকা আছে। গুজবে কেউ কান দেবেন না।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। কিন্তু দেশে মানুষের খাবারে অভাব নেই। প্রচুর পরিমাণ খাবার আছে, উৎপাদনও ভালো। প্রত্যেকটা জিনিস আমরা আগে থেকে লক্ষ্য রাখি, ব্যবস্থাও নিচ্ছি।

উদাহরণ দিয়ে তিনি বলেন, আমি ইংল্যান্ডের কথা জানি, দোকানে গেলে একটা পরিবার এক প্যাকেটের বেশি ডিম নিতে পারবে না। একটার বেশি পাউরুটি কিনতে পারবে না। সব কিছুই রেশন পদ্ধতিতে চলছে। বিদ্যুতের মূল্য দেড়শ গুণ বেড়েছে। ওই অবস্থা থেকে আমাদের বাংলাদেশ অনেক ভালো অবস্থায় আছে। তারপরও আমি বলবো, বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিলে একটা মন্দা আমাদের দেশেও লাগবে। কাজেই আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে।

সরকার প্রধান বলেন, খাদ্য যেমন উৎপাদন করতে হবে, বিদ্যুৎ পানি, জ্বালানি তেল সব কিছু ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। আগামী দিনে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা, সেটির ধাক্কা যেন বাংলাদেশে না লাগে; সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে।

ছাত্রলীগের ৩০তম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর