- উত্তম চক্রবর্তী, যশোর ।।
এসো হে বৈশাখ এসো এসো রঙে হোক রঙিন, নতুন বছরের প্রতিটি দিন এই স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজরাকাঠী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪এপ্রিল) দিনব্যাপী হাজরাকাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলার বিভিন্ন রকমারি সাজ সজ্জায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিকালে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনিরামপুর পৌরসভার মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান কবির, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর কামাল হোসেন, বিএনপি নেতা শামসুর রহমান রনি, মোস্তাফিজুর রহমান ফিজু, মাস্টার নুরুল ইসলাম, নাজমুল শাহাজান, নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিএম নাসির উদ্দিন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে বৈশাখী মঞ্চে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সমন্বয় সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।