1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সম্পাদক শারমিন সুলতানা লিলি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৭২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


ডেইজি সারোয়ার কে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।

২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সেসময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্বে আসেন।

প্রতিষ্ঠার ২০ বছর পর এবার ভিন্ন নেতৃত্ব পেল সংগঠনটি।

এছাড়া সম্মেলন থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটিও ঘোষণা করা হয়। মহানগর উত্তরের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন, সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহমান। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ফারজানা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক পদে এসেছেন নিলুফা রহমান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর