1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যায় সন্দেহভাজন আটক ২, অগ্রগতি কোন পথে? পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ আকস্মিক লতা বুনিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় ও মন্দির পরিদর্শনে ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়রায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিনকে সংবর্ধনা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত কয়রায় বাঘ বিধবা নারীদের মাঝে জেলা প্রশাসকের ফুড প্যাক বিতরণ চালক ও পথচারী উভয়ে সচেতন হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব: সাতক্ষীরায় জেলা প্রশাসক সৈয়দপুরে পরিবারের অভিযোগে মাদকসেবি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১বছরের কারাদন্ড পাইকগাছায় স্লুইচ গেটের পানিতে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যায় সন্দেহভাজন আটক ২, অগ্রগতি কোন পথে?

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত
bishowjit-17363
  • শেখ দীন মাহমুদ::

খুলনার পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ দেউড়ী (৩৫) হত্যাকান্ডের মাসাধিককাল অতিবাহিত হয়েছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে ১৭ আগস্ট পাইকগাছার সোলাদানা এলাকার নিপুন সানা ও পরে ২০ আগস্ট (বৃহস্পতিবার) ভোর রাতে গোপালগঞ্জ সদর এলাকা থেকে স্বপন বাগচি নামে আরোও একজনসহ মোট ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও ঘটনার পর থেকে নিখোঁজ নিহত বিশ্বজিতের সহকর্মী ও রুমমেট অন্তর সরকার নিখোঁজ রয়েছে।

ঘটনায় সর্বশেষ গোপালগঞ্জ থেকে আটক স্বপন বাগচিকে আটকের পর দিন শুক্রবার দুপুরে তাকে পাইকগাছা থানায় আনা হয়।

পুলিশের দাবি, বিশ্বজিৎ দেউড়ী হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আটক স্বপন বাগচির সাথে বিশ্বজিৎ হত্যার আগে ও পরে নিখোঁজ রুমমেট অন্তর সরকারের সাথে মোবাইল ফোনে কথা হয়েছে। তাদের কললিষ্ট থেকে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাক গ্রামের মৃত ঠাকুর বাগচির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র ও মামলার বিবরনে জানানো হয়, নিহত বিশ্বজিৎ দেউড়ী ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের বাসিন্দা। তিনি ঐ গ্রামের ধীরালাল দেউড়ীর ছেলে। কর্মসূত্রে তিনি আরএফএল কোম্পানির ভিগো গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে পাইকগাছা শাখায় কর্মরত ছিলেন। সেই সূত্রে পাইকগাছা পৌরসদরের হাসপাতাল মোড় এলাকার জনৈক রামপ্রসাদ মন্ডলের ভাড়া বাসায় থাকতেন। তিনি ঐ রুমে নিজে ছাড়াও তার আরেক সহকর্মী অন্তর সরকারও থাকতেন।

গত ২০ জুলাই গভীর রাতে ঐ ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় বিশ্বজিৎকে হত্যা করা হয়। ঘটনার রাতে ওই কক্ষে তার সাথে অন্তর সরকারও ছিলেন। তবে সকালে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার হলেও অন্তরকে সেখানে পাওয়া যায়নি। সেই থেকে ঘটনার সাথে সরাসরি অন্তরের জড়িত থাকার বিষয়টি জোরালো হয়। বিশেষ করে গোপালগঞ্জ থেকে আটক স্বপন বাগচির সাথে কললিষ্ট অনুযায়ী ঘটনার আগে ও পরে মোবাইলে কথা হওয়ায় তা আরোও জোরালো করেছে।

ঘটনার পর ২১ জুলাই সকালে তার লাশ উদ্ধারের পর রাত নয়টার দিকে ডিবি ও পাইকগাছা থানা পুলিশ যৌথভাবে বিশ্বজিতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত বিশ্বজিতের মামা বিপুল সরকার বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ মামলাটির তদন্তভার নিয়ে এখন পর্যন্ত ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছে।

পুলিশ জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় ঐ দু’জনকে আটক করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, ‘বিশ্বজিৎ দেউড়ী হত্যা মামলায় এখন পর্যন্ত পাইকগাছা ও গোপালগঞ্জ থেকে দু’জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ থেকে আটক স্বপন বাগচির সাথে বিশ্বজিতের রুমমেট নিখোঁজ অন্তরের ঘটনার আগে ও পরে মোবাইলে কথা হয়েছে এবং তাদের মধ্যে যোগাযোগ ছিল।

তবে হত্যাকান্ডের সাথে স্বপন বাগচির ঠিক ধরনের সম্পৃক্ততা থাকতে পারে সি বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

এদিকে হত্যাকান্ডের পর থেকে বিশ্বজিতের সহকর্মী ও রুমমেট অন্তরের নিখোঁজ থাকায় তাকে ঘিরে নানা প্রশ্নের জন্ম হয়েছে। বিশেষ করে তার কললিষ্ট অনুযায়ী সর্বশেষ স্বপনকে আটকের ঘটনায় হত্যাকান্ডে অন্তর সরকারের জড়িত থাকার বিষয়টিকে পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্তকাজ এগিয়ে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও তদন্তের সার্থে আটককৃতদের ব্যাপারে পুলিশ সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানায়নি।

সর্বশেষ তদন্তপূর্বক ঘটনার প্রকৃত কারণ, জড়িতদের শণাক্ত কিংবা রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যাপক ভিত্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর