1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে নৌকায় ঘুমন্ত দু’জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি কয়রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ডুমুরিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে সেবার বিপরীতে গ্রাহক ভোগান্তি, এজিএম’র বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ! আমার “বন্ধু মহা কালা জাদু” জানে  কয়রায় জমিজমা সংক্রান্ত ভুল তথ্য সরবরাহ করে খবর প্রকাশের প্রতিবাদ হোসেন আলী’র ডুমুরিয়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভদ্রা নদীতে নার্সারির পোনা অবমুক্ত খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন

গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত
munsigang-17512
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসতঘর থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রিনা আক্তার ওই গ্রামের সুমন সরকারের স্ত্রী। তিনি উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে। প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে রিনার সঙ্গে পেশায় রং মিস্ত্রি সুমনের বিয়ে হয়। তাদের সংসারে ১১ বছরের একটি ছেলে ও ৭ বছরের একটি মেয়ে রয়েছে।নিহতের স্বজনরা জানান, গত তিন-চার বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে রিনা ও সুমনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

সুমনের মা রুফিয়া বেগম বলেন, “আমি আমার ছেলের ফাঁসি চাই। আমার ভালো বউটারে মাইরা ফালাইছে।”তিনি আরও বলেন, “সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করতে থাকলে আমি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখি। সে কীভাবে মারা গেছে, তা আমি বলতে পারব না।” রুফিয়া বেগমের দাবি, তার ছেলে নেশাগ্রস্ত ছিলেন।

নিহতের মা সাকিনা বেগম অভিযোগ করে বলেন, “সুমন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই রিনাকে মারধর করত। বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও তাকে চাপ দিত। এসব বিষয় নিয়ে বিরোধের জেরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সুমন পালিয়ে গেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

”এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর