1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

১৯৭১ সালের গণহত্যা নিয়ে জাতিসংঘের সদর দফতরে প্রদর্শনী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৭৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

ইতিহাসে প্রথমবারের মতো, নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত গণহত্যার চিত্র এবং গল্পগুলো নিয়ে একটি প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ “১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার নিহতদের স্মরণে” শীর্ষক এই তিনদিনব্যাপী প্রদর্শনীর শুরু হয়।

এদিন জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীটি উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এসময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের কর্মকর্তা, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন একাত্তরে শহীদ পরিবারের সদস্যরাও।

পররাষ্ট্র সচিব বলেন, ১৯৭১ সালে দখলদার বাহিনী এবং তাদের সহযোগীরা বাংলাদেশের নিরীহ জনগণের উপর যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে তার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টায় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই প্রদর্শনীর জন্য তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধন্যবাদ জানান। তিনি গণমাধ্যম এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরকেও ধন্যবাদ জানান।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশি স্থায়ী রাষ্ট্রদূত আব্দুল মুহিত বলেন, এই গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করতে আরো বেশি প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং অন্যান্য নৃশংস অপরাধ প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও সাহায্য করবে।

প্রদর্শনীতে ১৯৭১ সালের গণহত্যার ২৭ টি ছবি দেখানো হয়। এগুলো মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগ্রহ করা হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত এগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর