1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

বাবার আত্মহননের খবরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একমাত্র ছেলেরও আত্মহত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৩৪ বার পঠিত

আব্দুল মান্নান:


যশোরে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন একমাত্র ছেলেও। শুক্রবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার সুলতানপুর এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বাবা-ছেলের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা যায়, পারিবারির কলহের জের ধরে ওই গ্রামের মাঠের মধ্যে বাবা সিরাজুল ইসলাম (৬০) মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাবার আত্মহত্যার খবর শুনে ছেলে সোহেল হোসেন (২৮) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সতীঘাটা রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে সোহেল। তাদের পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। পারিবারিক কলহের কারণে শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগনি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাবা প্রথমে আত্মহত্যা করেছেন। এ খবর শুনে একমাত্র ছেলে দুপুর ৩টার দিকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

সর্বশেষ একই দিনে বাবা-ছেলের আত্মহত্যার ঘটনায় সুলতানপুর গ্রামে শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর