1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

তিনদিনের সরকারি সফরে সেনাপ্রধান ভারতে

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১০৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

তিনদিনের সরকারি সফরে ভারত গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে আজ বুধবার ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। সফর শেষে ৩০ এপ্রিল দেশে ফিরবেন তিনি।

সফরকালে ভারতের চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান। প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন তিনি।

আইএসপিআর জানায়, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান, চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।

এ ছাড়া সফরকালে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে গত দুবছরে বাংলাদেশ ও ভারত সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর