1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

বিশ্বের বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত স্থান-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৭ বার পঠিত

টোকিওতে বিনিয়োগ সম্মেলন

দীপ্ত নিউজ ডেস্ক ::

জাপানসহ বিশ্বের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত স্থান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এর সুবিধা নিয়ে বিনিয়োগকারীরা আশপাশের দেশে পণ্য রপ্তানির সুবিধা নিতে পারবেন। জাপানের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের প্লাটফর্মে উচ্চপর্যায়ের ফোরাম আছে। কোম্পানিগুলোর মধ্যে বিনিময় হওয়া সমঝোতা দুই দেশের সমৃদ্ধি বয়ে আনবে।

‘বাংলাদেশের অগ্রযাত্রার পথে জাপানের বিনিয়োগ সমৃদ্ধি আনবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইজেড স্থাপন বড় অগ্রগতি। জাপান চাইলে সারাদেশে আরও ইজেড স্থাপনে জায়গা দেওয়া হবে। এজন্য নিশ্চিত করা হবে সব ধরনের সুবিধা ও নিরাপত্তা।’

তিনি বলেন, বাংলাদেশ ১৭০ মিলিয়ন জনসংখ্যার দেশ। এটি নিজেই একটি ক্রমবর্ধমান বাজার এবং প্রায় তিন বিলিয়ন ভোক্তাদের একটি বৃহৎ বাজারের কেন্দ্রস্থল। ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য ও জার্মানিকে ছাড়িয়ে বিশ্বব্যাপী নবম বৃহত্তম ভোক্তা বাজার হয়ে উঠবে বাংলাদেশ।

‘আইসিটি, ইলেকট্রনিক্স, অবকাঠামো, চামড়া, টেক্সটাইল, আতিথেয়তা ও পর্যটন, ভারী শিল্প, রাসায়নিক ও সার এবং এসএমইর মতো বিভিন্ন খাতে সুযোগ অনেক বেড়েছে। আমাদের সরকার ব্যবসা করার মসৃণ, সহজ ও কার্যকর উপায়গুলো সহজতর করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’

প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদেশি বিনিয়োগের জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল, হাইটেক এবং সফটওয়্যার পার্ক নির্মাণ করছি। আমি জাপানি বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ আপনার জন্য প্রস্তুত এবং বাংলাদেশে গেলে আপনার দুর্দান্ত অভিজ্ঞতা হবে। আপনারা ব্যবসার সুবিধার জন্য প্রয়োজনীয় সমস্ত সংস্থা এবং কাঠামো সুবিধা পাবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেসিসিআই এবং এফবিসিসিআই অন্তর্ভুক্ত বাংলাদেশ ও জাপানের বেসরকারি কোম্পানির মধ্যে ১১টি সমঝোতা স্মারক সই হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানে তার চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে গতকাল একটি ব্যস্ত দিন পার করেছেন। তিনি বেশ কয়েকটি বৈঠকের মাধ্যমে দিনটি অতিবাহিত করেছেন- যার মধ্যে রয়েছে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের সম্রাট নারুহিতোর সাথে সাক্ষাৎ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে তার কার্যালয়ে বৈঠক। সেখানে তিনি সমঝোতা স্মারক বিনিময় প্রত্যক্ষ করেন এবং পরে একটি যৌথ বিবৃতি দেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, বাংলাদেশ-জাপান কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান, জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি লীগের সভাপতি আকাসাকা প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন।

এর আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে জাপানি সমকক্ষ ফুমিও কিশিদা শেখ হাসিনাকে স্বাগত জানান ও তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেন। জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবেশ হলে গার্ড অব অনারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন করেন।

শেখ হাসিনা কোভিড মহামারী শুরুর আগে ২০১৯ সালে শেষবার সফর করার পর তিন বছর পর এই জাপান সফর করছেন। এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল সকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। জাপানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং তাঁকে স্ট্যাটিক গার্ড অব অনারও প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর