1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

এখনই ভবিষ্যতের বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১০৪ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও ভবিষ্যতের বন্যা পরিস্থিতি নিয়েও এখনই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কেউ যেন সন্তুষ্ট না থাকেন। কারণ, এবার এত আগে পানি এসেছে। সুতরাং সামনেও যে আসবে না, তা মনে করার কারণ নেই।

সোমবার (২০ জুন) অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা থেকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে এমন সতর্ক করেছেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলেন প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আবহাওয়ার যে পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে অসম্ভব কিছু না যে আবার বন্যা হবে না। আসামের পানির বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বন্যা পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সিলেট এলাকায় যাচ্ছেন।

বন্যায় আক্রান্ত এলাকার সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সমন্বিতভাবে কর্মপরিকল্পনা ও ত্রাণ তৎপরতা চালাতে উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী ভবিষ্যতের জন্যও প্রস্তুত থাকতে বলেছেন। বিশেষ করে কৃষিমন্ত্রীকে আবারও বন্যা হলে ভাসমান বীজতলার ব্যবস্থা করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর