1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক

এক দশক পর জামায়াতে ইসলামীর প্রথম সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৭২ বার পঠিত

ভিওএ

এক দশক পর, প্রথম জনসভা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার (১০ জুন) এ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করতে, রাজপথে নামার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এ এই সমাবেশের আয়োজন করে জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগরী শাখা।

২০১৩ সালের পর, এই প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিছু শর্তে দলটিকে সমাবেশের অনুমতি দেয়। জামায়াতের ঢাকা দক্ষিণ শাখার সভাপতি নুরুল ইসলাম বুলবুল সমাবেশে সভাপতিত্ব করেন। জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন।

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। মুজিবুর রহমান বলেন, “দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনারা সদিচ্ছা দেখিয়ে পদক্ষেপ নিন। এর কোনো বিকল্প নেই।” তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলীয় নেতা-কর্মীদের মুক্তি ও দলীয় কার্যালয় পুনরায় চালুসহ ১০ দফা দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে। আমরাও চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্র মানেই সুষ্ঠু নির্বাচন…কিন্তু ২০১৪ ও ২০১৮-এর মতো এবারের নির্বাচন হতে দেয়া যাবে না।এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।সুতরাং, সমাধান করতে আলোচনায় আসুন।”

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর