1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন কয়রায় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে জলাশয়ে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু বাগেরহাটে মাজারের দীঘি থেকে কুমিরে টেনে নিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার মাছিয়াড়ার গৃহবধূ শিউলী ২ মাস ধরে নিখোঁজ, ফিরে পেতে খুঁজে ফিরছে স্বামী-সন্তানরা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে বিএনপির আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান অধ্যা: নার্গিস বেগম সৈয়দপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক রাকিবকে ছাত্রদলের সংবর্ধনা

কয়রায় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত
koura-16664
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

কয়রা উপজেলার পাটনিখালি হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২ জুন) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মাদ্রাসার পরিচালনা কমিটির কেশিয়ার মোঃ জাকির হোসেন বলেন, সম্প্রতি মাদ্রাসার এক ছাত্রের স্বাক্ষাতকারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ মাদ্রাসার শিক্ষক মুফতি ফয়সাল আহমেদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

এতে করে তার মান সম্মান ক্ষুন্ন করার পাশাপাশি মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। ঘটনাটি সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরা হয়েছে। ঐ ছাত্র কিংবা তার অভিভাবকের পক্ষ হতে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট কোন প্রকার অভিযোগ করা হয়নি। তবে সে কিভাবে এমন স্বাক্ষাতকার প্রদান করেন এটি আমাদের বোদগম্য নয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, ঐ মাদ্রাসার খন্ডকালিন শিক্ষক হালিমুল হককে মাদ্রাসা হতে বাদ দেওয়া হয়েছে। তিনি উক্ত মাদ্রাসায় আবারও শিক্ষক হওয়ার জন্য বার বার প্রস্তাবনা দেন। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে না নেওয়ায় তিনি বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে।

এ ছাড়া সে তার বংশের প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানে শিক্ষক হতে চায়। মাদ্রাসা কর্তৃপক্ষ তার অদক্ষতার কারণে নিতে অস্বীকৃতি জানালে সে এহেনও মিথ্যাচারে লিপ্ত হয়। তিনি দির্ঘদিন ধরে মাদ্রাসা বিরোধী ক্জে ষড়যন্ত্র করে আসছে। তারই রেশ ধরে ছালিমুল হক এক ছাত্রকে ভুল বুঝিয়ে একটি মিথ্যা স্বাক্ষাতকার মাধ্যমে মাদ্রাসার শিক্ষক সহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর