1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা

কয়রায় তরমুজ ক্ষেতের বেড়া কেটে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত
1-878

কয়রা(খুলনা) প্রতিনিধি:


খুলনার কয়রার কালিপুর এলাকায় শত্রুতার জেরে তরমুজের ক্ষেতের নেটের বেড়া কেটে দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার ( ২৮ জানুয়ারি)  বেলা ১১ টায কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন কালিকাপুর গ্রামের মনিরুদ্দিন দফাদারের পুত্র জিয়ারুল দফাদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, কালিকাপুর গ্রামে তাদের রেকর্ডীয় জমিতে সম্প্রতি সময়ে তরমুজ চাষ করার জন্য সিমানা নির্ধারন করে ক্ষেত তৈরী করার পর নেটের বেড়া দেওয়া হয়।  গত ২৭ জানুয়ারি দিবাগত রাত্রে ঐ ক্ষেতের নেটের বেড়া কেটে দিযে ক্ষতি করেছে।  এ সময় দেড় ইঞ্চি পাইপের ২ টি মটর  ৬ শ হাত লম্বা পাইপ ও দুইটি কয়েল তারা নিয়ে যায়। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একই এলাকার রহিম গাজী গংদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। আমরা দেখতে পেয়েছি ঐ দিন রাতে তারা শত্রুতামুলক ভাবে আমাদের এই ক্ষতি করেছে। আমাদের প্রতিপক্ষ ঐ লোকজন ২০১৭ সালে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।বিগত দিনে তারা আমাদের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনকি ঘরের মালামাল লুটপাট করে নিয়েছে। এ ধরনের হযরানী করে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর