1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা

পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত
rabiul-17608
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার মো. রবিউল ইসলাম (প্রাপ্ত তথ্য অনুযায়ী), উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত সবুর মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই ওবায়দুর রহমান, এএসআই নুর আলমসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

অভিযানকালে উত্তর সলুয়া গ্রামের মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে আদালতে ৪টি সিআর মামলায় সাজা এবং আরও ৫টি সিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে। সব মিলিয়ে তিনি ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল বলেন, গ্রেপ্তারের পর রবিউল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর