1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন ‎কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে: সৈয়দপুরে মাদকবিরোধী সভায় বিলকিস ইসলাম এমপি  সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বেপরোয়া ঘুষ বাণিজ্য, আতঙ্কে সেবা প্রত্যাশীরা! কয়রায় পুত্রের অপকর্মের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক পথযাত্রী নিহত

কয়রায় পুত্রের অপকর্মের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত
17520
কয়রা প্রতিনিধি:


খুলনার কয়রায় ছেলের বিরুদ্ধে অপকর্মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক পিতা। একই সঙ্গে ছেলের কোনো খারাপ কাজের দায় তিনি নেবেন না বলেও ঘোষণা দিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের মৃত কওছার সানার ছেলে আবুল কালাম সানা।
লিখিত বক্তব্যে আবুল কালাম সানা বলেন, তার একমাত্র ছেলে আবুল বাশার সানা বনদস্যুতার কাজে সম্পৃক্ত বলে তিনি জানতে পেরেছেন। একজন পিতা হিসেবে ছেলের এমন কর্মকাণ্ড তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ছেলের কর্মকাণ্ডের কারণে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, তার ছেলে বর্তমানে তার সংসার থেকে পৃথকভাবে বসবাস করছে। ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তার কোনো অপকর্মের দায়ভারও তিনি গ্রহণ করবেন না।
আবুল কালাম সানা আরও বলেন, ছেলের বিরুদ্ধে আইনগতভাবে যা করণীয়, প্রশাসন যেন তা করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একজন পিতা হিসেবে ছেলের অপকর্মের দায় নিজের ওপর নিতে চান না। তাই ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি তিনি প্রকাশ্যে জানালেন।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর