1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন ‎কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে: সৈয়দপুরে মাদকবিরোধী সভায় বিলকিস ইসলাম এমপি  সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বেপরোয়া ঘুষ বাণিজ্য, আতঙ্কে সেবা প্রত্যাশীরা! কয়রায় পুত্রের অপকর্মের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক পথযাত্রী নিহত

মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে: সৈয়দপুরে মাদকবিরোধী সভায় বিলকিস ইসলাম এমপি 

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পঠিত
17522

মিজানুর রহমান মিলন:


জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেছেন, মাদক শুধু একজনকেই ধ্বংস করেনা, এটি পুরো পরিবারকে নিঃশেষ করে দেয়। এর বিরুপ প্রভাব পড়ে গোটা জাতির উপর। তাই মাদকের ভয়াল থাবা থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেছেন, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলাকে মাদকমুক্ত করতে হবে। এজন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে  আমাদেরকে কাজ করতে হবে সম্মিলিতভাবে।
খাতামধুপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বিলকিস ইসলাম এমপি বলেন,আপনারা যদি এই ইউনিয়নকে মাদকমুক্ত করতে পারেন তাহলে সার্বিক উন্নয়নে অগ্রাধিকার পাবে ইউনিয়নবাসী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে মাদবিরোধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
সচেতন নাগরিক সমাজের সহযোগিতায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরীর আয়োজনে ইউনিয়নের হামুরহাট বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বায়েজিদ হোসেন। একই সংগঠনের সাধারণ সম্পাদক আনেয়ারুল ইসলামের সঞ্চালনায় এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ  রেজাউল করিম রেজা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা আনিসুল হক চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ লুৎফর রহমান চৌধুরী
খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সৈয়দপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক  সাদেদুজ্জামান সরকার দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, যুগ্মআহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা তাঁতীদলের আহবায়ক আনিস আনসারী, সদস্য  সচিব জুয়েল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় মাদকের বিরুদ্ধে খাতামধুপুর ইউনিয়নের সাধারণ লোকজন বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং প্রতিকার চান।
সভায় প্রধান অতিথি বিলকিস ইসলাম এমপি  বলেন, মাদককে শুন্যের কোটায় নামাতে হলে সবার আগে আমাদেরকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সহযেগিতা করতে হবে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। তিনি বলেন, যারা মাদক ব্যবসা ছেড়ে সৎপথে ফিরে আসবে আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব।
সমাবেশে আয়োজক জুয়েল চৌধুরী মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি দিয়ে বলেন আগামি ১৫ দিনের মধ্যে তাদেরকে মাদক ব্যবসা ত্যাগ করে সঠিক পথে ফিরে আসতে হবে। অন্যথায় ১৫ দিন পরে জনগন তাদের বিরুদ্ধে কঠিণ পদক্ষেপ নিতে বাধ্য হবে। এজন্য তাদের পক্ষে যদি কেউ সুপারিশ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সামাজিকভাবে বয়কট করা হবে।
থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।  মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের কোনভাবেই ছাড় দেওয়া হবেনা। কারণ আমাদের সকলের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সমাজের সকল অপরাধের ক্ষেত্রে মাদক নামক শব্দটি জুড়ে রয়েছে। তাই সমাজের অপরাধ এবং অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে। এজন্য তিনি তথ্য প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ পরিচালক আনিছুর রহমান খান বলেন,আমরা সীমিত জনবল দিয়ে গোটা নীলফামারী জেলায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। জেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধারও করা হচ্ছে। থানায় থানায় একাধিক মামলা হচ্ছে।
তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে আমরা আরও বেশি মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের গ্রেফতার করতে পারবো।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর