1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রায় রেকর্ডীয় জমির দখল ও জোরপূর্বক গাছ কেটে কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত
press-koyra-13361
  • কয়রা(খুলনা)প্রতিনিধি::

কয়রা উপজেলার ঘুগরাকাটি মৌজায় পৈতৃক রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল ও বাগানের গাছ কেটে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি।

ঘুগরাকাটি গ্ৰামের মৃত ফজর আলী সানার ছেলে আঃ রাজ্জাক বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, ঘুগরাকাটি গ্ৰামের মৃত জালাল সানার ছেলে মোঃ আফজল হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছেন। দখলদারিত্বের শিকার হয়ে তিনি নিজ গ্রাম ছেড়ে বর্তমানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় অতি কষ্টে বসবাস করছেন বলে জানান।

আঃ রাজ্জাক সানা জানান, তার পৈত্রিক এস.এ খতিয়ান নং-১৭৪, দাগ নং-১৫০ ও ১৫৮-এর মোট ০.৫৩ একর জমি দীর্ঘদিন ধরে আফজল হোসেন সানা জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এই জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

তিনি আরও অভিযোগ করেন, গত ১ অক্টোবর আফজল হোসেন সানা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের এই গাছপালা জোরপূর্বক কেটে স্থানীয় কাঠ ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেন। বিষয়টি জানার পর গত ৪ অক্টোবর কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্তনকৃত কাঠ তার হেফাজতে নেন।

আঃ রাজ্জাক সানার দাবি, অভিযুক্ত আফজাল হোসেন সানা প্রভাবশালী হওয়ায় এবং বিগত ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্টতার সুযোগ নিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটিয়েছেন। এখনও সেই দাফট খাটাচ্ছেন। তিনি পুলিশ হেফাজতে থাকা কাঠও বিক্রি করার লক্ষ্যে স্থানান্তর করার পাঁয়তারা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আঃ রাজ্জাক সানা তার পৈত্রিক সম্পত্তি এবং কেটে ফেলা কাঠসহ সকল সম্পদের নিরাপত্তা চেয়েছেন। তিনি প্রশাসনের কাছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি, পুলিশ হেফাজতে থাকা কর্তনকৃত কাঠগুলো যাতে তিনি বা তার পরিবার ন্যায্য মূল্যে বিক্রি করার সুযোগ পান, সে বিষয়েও তিনি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে তার পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য জোরালো অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর