1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন ‎কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে: সৈয়দপুরে মাদকবিরোধী সভায় বিলকিস ইসলাম এমপি  সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বেপরোয়া ঘুষ বাণিজ্য, আতঙ্কে সেবা প্রত্যাশীরা! কয়রায় পুত্রের অপকর্মের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক পথযাত্রী নিহত

কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যাকান্ডে থানায় মামলা

  • প্রকাশিত : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১০৯ বার পঠিত
দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রুবেল

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডে তার চাচা মো. মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা দিয়েছেন। অজ্ঞাতপরিচয়দের আসামি করে শুক্রবার রাতের দিকে কুমারখালী থানায় তিনি মামলাটি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ।

তিনি বলেন, ‘মামলা দেয়ার আগে থেকেই পুলিশ এই হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে।’ কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চেষ্টা চলছে, ভালো খবর দ্রুতই পাবেন।’

এদিকে ময়নাতদন্ত শেষে শুক্রবার কুষ্টিয়া পৌর গোরস্তানে রুবেলের দাফন সম্পন্ন হয়েছে।

গত ৩ জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। বৃহস্পতিবার দুপুরে গড়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

সাংবাদিক রুবেল জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি অন্য ঠিকাদারের সঙ্গে যৌথভাবে বিএডিসিতে ঠিকাদারি ব্যবসাও করতেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর