- কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুরে দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দলিতের শিক্ষা কর্মসূচির আয়োজনে ও প্যারাগন ল্যাবরেটরীজ এর সহযোগিতায় ২৭ আগস্ট দিনব্যাপী সবদিয়া মাঠপাড়ায় কালী মন্দির প্রাঙ্গণে ৮৭ জনের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য সেবা প্রদান করেন আয়ুর্বেদিক চিকিৎসক প্রভাস কুমার দাস, সহকারী মেডিকেল অফিসার সুরঞ্জিত পাল ও নিলব্রত সরকার। ফ্রি হেলথ ক্যাম্পে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক মালতি দাস ও বকুল দাস।