- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়া সংস্থাকে আরো গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী কে সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক এসএম এনামুল হক কে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নির্বাহী পরিচালক (এনডিসি) দৌলতুজ্জামান খাঁন ২৪ আগস্ট নতুন এ অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মো: মনিরুজ্জামান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস এবং স্থানীয় ক্রীড়াবিদ বিএনপি নেতা জামিলুর রহমান (রানা)।