1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পঠিত
journalist-9940

আক্তারুজ্জামান লিটন, খুলনা ব্যুরো::


সাংবাদিকদের সুরক্ষারসহ বিভিন্ন সাহায্যের সহযোগিতা ও এডভোকেসির মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন করা হয়।

দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’কে আহবায়ক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক -মোঃ নুরুজ্জামান – দৈনিক প্রবাহ, অভিজিৎ পাল ইনডিপেন্ডেন্ট টিভি, রকিবুল ইসলাম মতি এসএ টিভি ,যুগ্ম সদস্য সচিব শিশির রঞ্জন মল্লিক মাই টিভি ,আব্দুল লতিফ মোড়ল দৈনিক যুগান্তর ডুমুরিয়া , নির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু মাছরাঙ্গা টিভি, এস এম মাহবুবুর রহমান দৈনিক ভোরের ডাক, তরিকুল ইসলাম ডালিম বাংলা টিভি, মোঃ আক্তারুজ্জামান লিটন এশিয়ান টিভি ডুমুরিয়া, মো. সাইফুল্লাহ তারেক, দৈনিক প্রবাহ, ফুলতলা, মহিদুল ইসলাম শাহীন, দৈনিক আমার সংবাদ, বটিয়াঘাটা, ইন্দ্রজিৎ ঠিকাদার -দৈনিক নাগরিক ভাবনা,-বটিয়াঘাটা, মফিজুল ইসলাম জুম্মান, দৈনিক ইত্তেফাক, তেরখাদা ,মোঃ আলাউদ্দিন, প্রবাহ নিউজ কয়রা , মোঃ কামাল হোসেন, আজকের পত্রিকা, কয়রা, তানিশা খান, দৈনিক প্রবাহ, ওয়াহিদ মুরাদ, দৈনিক মাতৃভূমি খবর, দিঘলিয়া, স্নেহেন্দু বিকাশ, আমাদের সময় পাইকগাছা, মোহাম্মদ শামীম প্রবাহ নিউজ ,মো:মামুন হাসান দৈনিক বাংলার দুত, মাসুম বিল্লাহ ইমরান -কে টিভি ২৪ । উক্ত কমিটির মোট সদস্য সংখ্যা ৯০ জন।

উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারি মাসে খুলনায় কর্মরত সাংবাদিকদের মাঝ থেকে ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মশালার জন্য আবেদন চাওয়া হয় । তারই পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের মধ্য থেকে মৌট ৯০ জন সাংবাদিককে নির্বাচন করা হয়। ওই ৯০ জন সাংবাদিকের মধ্য থেকে গত ৩১ জুন একটি প্রোগ্রামের মাধ্যমে প্রাথমিক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে সাধারণ মিটিং-এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়নসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সংগঠনটি সাংবাদিকদের উন্নয়ন ও অ্যাডভোকেসির মাধ্যম হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর