1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত
paikgacha-snake-17572
  • নিজস্ব প্রতিনিধি, পাইকগাছা::

খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি হাসপাতালের সামনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ” দ্রুত ব্যবস্থা নিন,জীবন বাঁচান ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রান্ত সরকার, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ তানভীর আহমেদ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, জয়ন্তী, সরোয়ার হোসেন ও শাহআলম। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। তিনি বলেন দেশে সর্পদংশনের যথাযথ চিকিৎসা রয়েছে। সর্পদংশনের পর কোন ওঝা অথবা ঝাড়ফুঁক এর উপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা নিতে হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর