1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত
Untitled-17571
  • নিজস্ব প্রতিনিধি::

পাইকগাছার কপিলমুনিতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছে ভূক্তভোগী পরিবার।

জানাযায়, মাদক ও জুয়া সংক্রান্তে বিরোধের জের হিসেবে গত ৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার কপিলমুনির রেজাকপুর গ্রামের জনৈক শেখ আব্দুল আব্দুল আলিমের বাড়ির সামনে তার ৩ ছেলে ও প্রতিবেশী লোকমান গাজীর ছেলে হাফিজুল গাজী ও তার ছেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হাফিজুলের এক ছেলেসহ শেখ আব্দুল আলীমের ৩ ছেলে যথাক্রমে শেখ বাবলু, শেখ লাভলু ও শেক ডাবলু আহত হয়।

এ ঘটনায় তাদের পিতা শেখ আব্দুল আলীম বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর পাইকগাছা থানায় হাফিজুল গাজীর দু’ছেলে মো: অপু গাজী, মো: লিপু গাজী ও হাফিজুল গাজীসহ ৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত পরিচয় আরোও ২/৩ জনের নামে একটি মামলা দায়ের করেন। যার নং- ১১। ধারা ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৫০৬/ ১১৪।

ঘটনার স্থানীয় কপিলমুনির পুলিশ ফাাঁড়ির ইনচার্জ মো: মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার বিবরনে তদন্ত করেন।

এদিকে মামলায় অন্যান্যদের পাশাপাশি স্থানীয় আক্কাজ গাজীর ছেলে এক সন্তানের জনক মো: রসুল গাজী (২৭) কে ৪ নং আসামী সম্পৃক্ত করা হয়। ঘটনায় দাবি করা হচ্ছে, ঘটনার সময় কিংবা আগে পরে রসুল সেখানে উপস্থিত ছিলনা।

প্রকৃত পক্ষে সে স্থানীয় মেসার্স রিয়াদ রুটির কারখানার একজন নিয়মিত শ্রমিক। প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০/১১ টা পর্যন্ত কারখানায় কর্মরত থাকে। এমনকি ধুমপানসহ কোন প্রকার নেশার সাথে সম্পৃক্ত নয়। অথচ নেশাখোর ও জুয়ার সাথে সম্পৃক্ত ও ঘটনা সংক্রান্তে মামলায় অন্যায়ভাবে তাকে সম্পৃক্ত করে মামলাটি দায়ের করায় তাকে ও তার পরিবারকে হয়রাণি করা হচ্ছে।
মো: রসুল গাজীর পিতা মো: আক্কাজ গাজী খুলনা রেঞ্জ উপ-মহাপুলিশ পরিদর্শক বরাবর এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি আবেদনে তার ছেলে সম্পূর্ণ নির্দোষ এমনকি ঘটনার সময় তার উপস্থিতি কিংবা কোন ধরনের সম্পৃক্ততা নেই মর্মে উল্লেখ করেছেন।

তার দাবি, ছেলে ও তার পরিবারকে হয়রাণি করতে মামলায় তাকে সম্পৃক্ত দেখানো হয়েছে। এমনকি ঘটনায় স্বাক্ষী হিসেবেও আব্দুল আলিমের ৩ ছেলে ও তার এক কাকা এবং স্থানীয় মো: হায়দার গাজীর ছেলে রায়হান গাজীকে দেখানো হয়েছে।

তিনি দাবি করেন, ঘটনার প্রত্যক্ষদর্শী, মামলায় পরিবারের বাইরের স্বাক্ষীসহ স্থানীয় ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো; মনিরুল ইসলাম রসুল গাজীর সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন। সর্বশেষ মামলায় হয়রাণিমূলক ভাবে সম্পৃক্ত রসুল গাজীকে মামলায় নিষ্কৃতি দিতে দাবি তার।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর