1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

ছন্দময় মেসি যাদুতে তৃতীয় ধাপে আর্জেন্টিনা,অস্ট্রেলিয়ার বিদায়

  • প্রকাশিত : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৯ বার পঠিত

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে প্রথম গোলটি করেন মেসি আর দ্বিতীয় গোলটি আসে জুলিয়ান আলভারেস পা থেকে। আর্জেন্টিনার একমাত্র গোলটি আত্মঘাতীভাবে নিজেদের জালে জড়ান এনজো ফার্নান্দেজ।

শনিবার (৩ ডিসেম্বর) দিনের দ্বিতীয় খেলাটিতে মুখোমুখি হয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায় বাংলাদেশ সময় রাত ১টায়।

এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ পূর্ণ করলেন মেসি। একইসঙ্গে ম্যাচের প্রথম গোলটি করে বিশ্বকাপের নকআউট পর্বে গোলের খরাও কাটেন তিনি। এই ছাড়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে করে পেলেন নিজের নবম গোল। টপকে যান কিংবদন্তী ম্যারাডোনাকে।

ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত গোলটি করেন ফুটবল জাদুকর মেসি। ডি বক্সের ভেতরে বাঁ পায়ে শট নিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ চূরমার করে গোল করলেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ তে শেষ এগিয়ে থাকে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ছুটতে থাকে দুই দলই। তবে ম্যাচের ৫৬ মিনিটে অস্ট্রেলিয়ার গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল হজম করতে হয় তাদের। দারুণ দক্ষতায় দলকে দ্বিতীয় গোলের স্বাদ দিলেন জুলিয়ান আলভারেস। ওই সময় বক্সের মধ্যে বল নিয়ে কাড়িকুড়ি করতে গিয়ে দুই আর্জেন্টাইন ফুটবলারের সামনে পরে যান অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম‌্যাট রায়ান। একজনকে কাটাতে পারলেও আলভারেসকে এড়াতে পারেননি রায়ান। তার পা থেকে বল ছিনিয়ে ফাঁকা বারে গোল করেন আলভারেস।

ম্যাচের ৭৭ মিনিটে এক গোল শোধ করার সুযো পায় অস্ট্রেলিয়া। ক্রেইগ গুডউইনের দূরপাল্লার শট এনজো ফার্নান্দেজের মুখে রিফ্লেক্ট করে আর্জেন্টিনার জালে জড়ায়। মিনিট পাঁচেক পর অস্ট্রেলিয়া আরেকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু রক্ষণের খেলোয়াড়ের পা ছুঁইয়ে কোনোমতে গোল হজমের থেকে বেঁচে যায় আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর