1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ডুমুরিয়ায় ভূয়া ভূমিহীনের দলিল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, (ডুমুরিয়া) খুলনা::

ভূয়া তথ্যে ভূমিহীন সেজে সাবেক ইউপি সদস্য কর্তৃক তিন দলিলে সাড়ে ৪ একর খাস জমির বন্দোবস্ত নিয়ে ৭ একর সরকারি জমি দখলে রাখায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার শরাফপুর গ্রামের শেখ শাকিল।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, খাসজমি পাওয়ার কথা ভূমিহীনদের। কিন্তু ভূয়া তথ্য দিয়ে, ভূমিহীন সেজে সাবেক ইউপি সদস্য শরাফপুর ইউনিয়নের ভদ্রকুল পাড়ার নূরমোহাম্মদ শেখ নিজে ও তার পিতার নামে পৃথক ৩টি দলিলে মোট সাড়ে ৪ একর খা জমির বন্দোবস্ত নিয়ে তিনি একাই দখলে রেখেছেন প্রায় ৭ একর জমি।

এই বিষয়টি তদন্তে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কর্তৃক তদন্ত-জরিপে ধরাও পড়লেও এক অজ্ঞাত কারণে তার বন্দোবস্ত বাতিল কিংবা তার বিরুদ্ধে কোন প্রকার ব্যাবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃ,পক্ষ।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, এক সময়ের খরস্রোত ভদ্রা নদী পলিভরাট হয়ে বিস্তীর্ণ এলাকায় খাসজমি গড়ে উঠেছে। এসব জমির দখল নিয়ে সেখানে গড়ে ওঠে বসতি। এক পর্যায়ে ১৯৯৪ সালের এপ্রিল মাসে নূর মোহম্মদ শেখ নিজে, তাঁর পিতা হাবিবুর রহমান ও ভাই ফেরদাউছ শেখ (অব: সৈনিক, বাংলাদেশ সেনাবাহিনী) এর নামে পৃথক তিনটি বন্দোবস্ত দলিলের মাধ্যমে চার দশমিক ৩৫ একর জমি বরাদ্দ নিয়েছেন। তবে তিনটি পৃথক দলিলে এই জমির বন্দোবস্ত নিয়ে নূর মোহম্মদ একাই সমুদয় জমির দখলে রেখেছেন।

এমনকি তিনি নিজেদের বাড়ি ছেড়ে এই খাসজমিতে পাকা বাড়ি তৈরি করে বসবাস করে আসছেন। সম্মেলনে অভিযোগ করা হয়, বরাদ্দের বাইরেও তিনি সেখানকার অন্তত আড়াই বিঘা জমি বেশি দখলে রেখেছেন।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি অফিসের সার্ভেয়ার দিয়ে দু’ দফায় আদর করিয়েছেন। দুটো তদন্ত প্রতিবেদনেই নূর মোহাম্মদকে ভূমিদস্যু, মামলাবাজ হিসেবে আখ্যা দিয়ে তিনি ভূমিহীন নয় বলে উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, নূর মোহম্মদে শেখের পিতা হাবিবুর রহমান নিজে আট একরেরও বেশী সম্পত্তির মালিক। হাবিবুর রহমানের সন্তান হিসেবে নূর মোহাম্মদ ও ফেরদাউস এই জমির উত্তরাধিকারী। সুতরাং তারা কেউই ভূমিহীন নয়। ফলে ভূমিহীন দেখিয়ে বন্দোবস্ত নেওয়া তিনিটি দলিল অবৈধভাবে করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এমনকি ভদ্রা নদী খননের পর নদীর পাড়ে ফেলা মাটি জনসাধারণ চলাচলের পথ হিসাবে ব্যবহার করতো, নূর মোহম্মদ সেই পথ কেটে তার মাছের ঘেরের পাড় হিসাবে ব্যবহার করছেন।

উল্লেখ্য, সেখানকার বিস্তীর্ণ এলাকার কৃষকরা শত শত বিঘা জমিতে চাষাবাদের জন্য যাতায়াতের পথটিও তিনি দখল করে নিয়েছেন। এসব লোক এখন চাষাবাদের কাজসহ গবাদিপশু চরাতে বিলে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী তার ভয়ে তটস্থ। কেউ কিছু বললেই তিনি তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে আদালতে মামলা করেন।

ভূমি দস্যু নুর মোহাম্মদ শেখের এই অপকর্মের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য (খুলনা-৫, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা) নারায়ণ চন্দ্র চন্দ ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ভূমিহীন নয়, এমন ব্যক্তি খাসজমি বরাদ্দ নেওয়ার সুযোগ নেই; আর ভুয়া তথ্য দিয়ে বরাদ্দ নিয়েছে, প্রমাণিত হলে তা বাতিল হবে।” আমাদের দাবি উক্ত সাত একর জমি অবৈধ দখলদার নুর মোহাম্মদ শেখের কাছ থেকে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়া হোক।

এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপন , সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,উত্তরণ প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল আলীম, কল্যাণী রানী রায়, আনোয়ারা খাতুন সাথী, গ্রাম বাসী থেকে উপস্হিত ছিলেন একরামুল শেখ, আব্দুর রাজ্জাক শেখ, শেখ হায়দার আলী,জি এম সুজাউদ্দিন, ওয়াজেদ আলী খা, নাজিম উদ্দিন,আছিয়া বেগমসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর