1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

ফুটবল কিংবদন্তী পেলের মৃত্যু নিয়ে গুঞ্জন: আমি শক্ত আছি-পেলে

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ বার পঠিত

দীপ্তনিউজ ডেস্ক::

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফুটবল সম্রাট পেলে। তার জন্য প্রার্থনা করছে ফুটবল বিশ্ব। মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়তেও সময় লাগেনি। এরই মাঝে ভক্তদের জন্য বার্তা দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। নিজের ভেরিফারেড ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানালেন, তিনি ভালো আছেন। এর আগে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানায় ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন পেলে। যেখানে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুক। আমি শক্ত আছি, অনেক আশাবাদী। আমার নিয়মিত চিকিৎসা চলছে। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

কিংবদন্তি এই ফুটবলার জানালেন, বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছেন। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এছাড়া সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে ভরপুর শক্তি যোগাচ্ছে। আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সব কিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’

ক্যানসারের সঙ্গে লড়াই করা পেলের শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমে তার অবস্থা উদ্বেগজনক বলা হলেও পেলের মেয়ে কেলি নাসিমেন্তো জানিয়েছিলেন, তার বাবা ভালো আছেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যেই ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। অবশেষে পেলে নিজেই আশ্বস্ত করলেন সবাইকে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর