1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

বিএনপি নয়াপল্টনের সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে এলো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮০ বার পঠিত

মিরপুর বাঙলা কলেজ বা কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তাফা কামাল স্টেডিয়াম হবে গণসমাবেশ হতে পারে বলে জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বরকত উল্লাহ বুলু বলেন, নয়াপল্টন পুলিশ সমাবেশ করতে দিবে না আর বিএনপিও সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না। ১০ তারিখ সমাবেশ হবে উল্লেখ করে তিনি বলেন, আলোচনায় অনেক স্থানের নাম পুলিশের ও আমাদের পক্ষ থেকে উঠেছে। সবশেষে আমাদের পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের স্থান চাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে মিরপুর বাংলা কলেজের মাঠের কথা প্রস্তাব করা হয়েছে।

বুলু বলেন, এখন বিএনপির প্রতিনিধি দুটি স্থান পরিদর্শন করবে এবং কোন মাঠ পছন্দ হয়েছে তা জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, গ্রেফতারকৃত নেতাকর্মীদের  বিষয়ে আলোচনা হয়েছে। এখন থেকে নয়াপল্টন কার্যালয় খুলে দেওয়া হবে বলেও কমিশনার খন্দকার গোলাম ফারুক আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি

প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, এজেডএম  জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।

ডিএমপি সদরদপ্তর ফটকে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, একটি সমঝোতায় এসেছে। আমরা মিরপুর বাংলা কলেজ মাঠের কথা বলেছি আর উনারা (বিএনপি) কমলাপুর স্টেডিয়াম। তিনি বলেন, শুক্রবার সকালে পুলিশ দুটি মাঠ পরিদর্শন করবে এবং সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর