1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

শীর্ষ নিউজ ডট কম চালুর বিষয়ে চূড়ান্ত শুনানি ৪ সেপ্টেম্বর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার পঠিত
shirsha-news-10043

দীপ্ত নিউজ ডেস্ক::


অনলাইন নিউজ পোর্টাল ‘শীর্ষ নিউজ ডট কমের’ নিবন্ধন না দেওয়া ও চালু করার অনুমতি না দেওয়া কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ও অ্যাডভোকেট মুহাম্মদ তারিকুল ইসলাম।

আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এরপর বার বার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেওয়া হয়নি শীর্ষ নিউজকে। নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। রিটের শুনানি নিয়ে ওই বছরই হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলেন। আজ রুল শুনানির জন্য আবেদন করেছিলাম। আদালত শুনানির জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর