1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৮৪ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় এ বৈঠক শুরু হয়।

তারিখ নির্ধারণের পর সম্মেলন প্রস্ততি কমিটি গঠনের নির্দেশও দেন শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে। খরচ কমানোর জন্য আয়োজনটাও হবে সাদামাটা।

জানা গেছে, একগুচ্ছ ইস্যু নিয়ে আওয়ামী লীগের আজকের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। আগে থেকেই ধারণা করা হচ্ছিল- দলটির জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ হতে পারে।

আজকের বৈঠকে ঘোষণা আসতে পারে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন- ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনেরও। এছাড়া দলটির জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের দুই শাখার সম্মেলনের তারিখও নির্ধারণ হতে পারে এ বৈঠকে।

অন্যদিকে ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা দিকনির্দেশনাও।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর