1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

মামাতো বোনের পরীক্ষা প্রক্সি দিতে এসে ফুফাতো বোন আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

দীপ্ত নিউজ, মুন্সীগঞ্জ::

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে জেসিয়া আক্তার (২০) নামে ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

তিনি মুন্সীগঞ্জ শহরের হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর নুরুল ইসলাম। তিনি জানান, প্রক্সি দিতে আসা ওই ভুয়া পরীক্ষার্থীকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। হরগঙ্গা কলেজের ২০০নং কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ ছাড়া মূল পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান জানান, তারা দুজন সম্পর্কে মামাতো ফুফাতো বোন। আটক জেসিয়া মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটকের পর ভুয়া পরীক্ষার্থী জেসিয়া জানান, তার মামাতো বোন জেসিয়া মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। অসুস্থতার কারণে পরীক্ষা দিতে আসতে না পারায় তার হয়ে পরীক্ষায় দিতে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর