1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন ‎কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে: সৈয়দপুরে মাদকবিরোধী সভায় বিলকিস ইসলাম এমপি  সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বেপরোয়া ঘুষ বাণিজ্য, আতঙ্কে সেবা প্রত্যাশীরা! কয়রায় পুত্রের অপকর্মের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক পথযাত্রী নিহত

দখল-দূষণ থেকে কপোতাক্ষ নদ রক্ষায় মানবন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৫২ বার পঠিত

এস এম আলাউদ্দীন সোহাগ:


মহাকবি মাইকেল মধুসুদন দত্তের স্মৃতিধন্য কপোতাক্ষ নদ দখল-দূষণ ও ভরাট হওয়ার কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে দূর্যোগের ঝুঁকি বেড়েছে।  ঝুঁকি মোকাবেলায় কপোতাক্ষ নদের স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (২৪ মে) সকালে খুলনার পাইকগাছা উপজেলার মামুদকাটীতে কপোতাক্ষ নদের পাড়ে আয়োজিত মানবন্ধন ও সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে অংশ নেন ঢাকা থেকে আগত নাগরিক প্রতিনিধি দলের নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)’র কোষাধ্যক্ষ আমিনুল হক ভূঁইয়া, ওয়াটার কিপার বাংলাদেশের প্রতিনিধি নূর আলম শেখ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, শহীদ আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, ফেইথ ইন একশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, অনির্বাণ লাইব্রেরি’র উপদেষ্টা অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ ও যুব নেতা প্রদীপ দত্ত।

এ সময় সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল এমনিতেই দূর্যোগের ঝুঁকিতে রয়েছে। এরপর কপিলমুনিতে সেতু নির্মাণের নামে পিলার স্থাপন করে ২০বছর ধরে নদীর পানি প্রবাহ বাঁধাগ্রস্থ করায় দখল দূষণে নদীটি বর্তমানে মৃতপ্রায়। ঐতিহ্যবাহী এই নদটিকে রক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বক্তৃতায় বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনাদিকাল থেকে নদীর পানির দ্বারাই আমাদের সবুজ-শ্যামল প্রকৃতি, কৃষি ও মানব জীবন সিঞ্চিত হচ্ছে। কিন্তু আমাদের নদীর সংখ্যা দেড় হাজার থেকে মাত্র আড়াই শ’ তে নেমে এসেছে। তাই নদী রক্ষায় আমাদেরকে এখনই সচেতন হতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। বিশেষ করে কপোতাক্ষ নদের প্রবাহ স্বাভাবিক না রাখতে পারলে সাতক্ষীরা, খুলনা, যাশোর ও ঝিনাইদহ জেলার কপোতাক্ষ পাড়ের মানুষের জীবন-জীবিকায় বিপর্যয় নেমে আসবে বলেও আশংকা প্রকাশ করেন তারা।

দীপ্ত নিউজ/এসএসএস

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর