1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

সৈয়দপুরে সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১১৬ বার পঠিত
soyedpur-9622

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত পাঠকপ্রিয় সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) শহরের পৌর কমিউনিটি সেন্টারে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মুজাহিদুল ইসলাম জেহাদী।

অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস. এম. ওবায়দুর রহমান, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারী, সাপ্তাহিক চিকলী পত্রিকার প্রকাশক অধ্যক্ষ আমিনুর রহমান সরকার, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, দৈনিক আলাপন পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ রেজাউল করিম রেজা, অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, কমিউনিস্ট পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাবিস্কো, বিএনপি নেতা কাজী মো. একরামুল হক, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল মোহাম্মদ আজম, শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক শেখ আহমেদ উল্ল্যাহ, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি হাজী আওরঙ্গজেব, খাতামধুপুর ইউপির সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরীসহ সুধীজন, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর