1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন ‎কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে: সৈয়দপুরে মাদকবিরোধী সভায় বিলকিস ইসলাম এমপি  সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বেপরোয়া ঘুষ বাণিজ্য, আতঙ্কে সেবা প্রত্যাশীরা! কয়রায় পুত্রের অপকর্মের প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক পথযাত্রী নিহত

স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী

  • প্রকাশিত : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু হয়। ২০ মে তার প্রথম জানাজা ইংল্যান্ডের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া সেখানকার আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশ হাইকমিশন লন্ডনের তত্ত্বাবধানে শনিবার (২৮ মে) সকাল ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।

বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবে শেষ জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই তাঁর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।

দীপ্ত নিউজ/এসডিএম

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর