1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

আরব আমিরাত-আর্জেন্টিনা রাতে মাঠে নামছে

  • প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:

কাতারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৪ দিন। বিশ্ব আসরের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে বুধবার (১৬ নভেম্বর) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।

দুরন্ত ফর্মে থেকে এবার কাতার বিশ্বকাপে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে তারা। যদিও মেসি তার দলকে ফেবারিটদের কাতারে রাখতে রাজি নন। তবে সেটাকে অনেকেই চাপ সরানোর কৌশল মনে করছেন।

অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালার ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সেটা বড় কিছু নয়। অধিনায়ক মেসিও গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ। তাই আজ সেরা দলটা বাছাই করে নিতে পারবেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপ ‘সি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর